গাংনীতে কৃষকের ফসল কর্তনের অভিযোগ

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের তেতুঁলবাড়িয়া গ্রামের পাকশির মাঠে দুই কৃষকের ফসল পটল ক্ষেত কর্তনের অভিযোগ উঠেছে।

শুক্রবার (৮ অক্টোবর) সকালে সরেজমিনে গ্রামে গিয়ে জানা গেছে, তেঁতুলবাড়ীয়া গ্রামের মৃত আ: কাদেরের ছেলে জাহাঙ্গীর হোসেন দীর্ঘ ৭০ বৎসর ধরে ৮৪ শতক জমি দখল করে আসছে।

গত দুই বৎসর আগে একই এলাকার মৃত জলিল হোসেনের ছেলে আমিরুল ইসলাম ও মৃত জিবন আলীর ছেলে হাসেম কে বর্গা দেয়া ছিল জমি। গত দুই মাস আগে স্থানীয় ভূমি অফিসে ঐ জমির খাঁজনা দিতে গেলে তারা জানতে পারে একই গ্রামের মহন আলী, মনোরদ্দিন, বদরুল আলম ভাদু,পতন আলী ৮৪ শতক জমির মধ্যে ৪২ শতক জমি খারিজ করেছে।

পরে জাহাঙ্গীর হোসেনের ৮৪ শতক জমি একই গ্রামের মহনের ছেলে আশাদুল, সোনাতনের ছেলে আজগোর, তাহের, হযরতের ছেলে লিটন হোসেন, মৃত আইবের ছেলে মজনু, রফিকের ছেলে শফি, দুলাল হোসেনের ছেলে, শাহার মৃত জানবারের ছেলে, খলিলুর, হযরত, সোনাতন সকলে জোরপৃর্বক দখলে যাওয়ার চেষ্টা করে। এছাড়াও জমির চাষকৃত ফসল পটল ক্ষেত কেটে দিয়েছে।

খাজনা দেওয়ার বিষয়ে জাহাঙ্গীর জানতে পেরে গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলমের বরাবর খারিজ বাতিলের একটি আবেদন করেন, আবেদনের পেক্ষিতে গত ০৪ অক্টবর বুধবার সকাল ১০ টার সময় নুটিশের মাধ্যমে উভয় পক্ষকে অফিসে হাজির হওয়ার জন্য নির্দেশ দিলে জাহাঙ্গীর হোসেন রের্কডীয় মালিক জকিরন বিবির নিকিট থেকে ক্রয়কৃত দলিলসহ অন্যন কাগজ পত্র নিয়ে অফিসে গেলে

সহকারী কমিশনার(ভুমি) নাজমুল আলমকে ক্রয়কৃত জমির দলিল দেখান,এসময় পতিপক্ষগণ তাদের নামজারি ছাড়া অন্য কোন কাগজ পত্র দেখাতে পারে নি।

উভায় পক্ষর কাগজ পত্র দেখে। গাংনী উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ননাজমুল আলম আগামি অক্টবর ১৮ তারিখের মধ্যে পৃর্ণ তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন ভুমি অফিসকে নির্দেশ দেন।

জমির মালিক জাহাঙ্গীর হোসেন আরও বলেল, মামলা চলোমান রয়েছে। তার পরে প্রতিপক্ষরা আমার দখলীয় চাষের জমিতে থাকা পটল ক্ষেত শুক্রবার (৮ অক্টবর) সকাল ৬ টার দিকে দেশীয় অস্রপাতি নিয়ে ২৬ কাঠা জমির পটল ক্ষেত কর্তন করেছে।

গাংনী থানা ওসি বজলু রহমান জানান, কৃষকের ফসল কাটার অভিযোগ শুনেছি ঘটনা স্থলে তদন্ত করার জন্যে পুলিশ পাঠানো হয়েছে। প্রমানিত হলে আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মাসুদ রানা/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর