দেশে করোনা টিকার বুস্টার ডোজ প্রয়োগের সিদ্ধান্ত, পাবেন যারা

বিশ্বের অন্য সব উন্নত দেশের মত বাংলাদেশেও মহামারি করোনাভাইরাস প্রতিরোধী টিকার বুস্টার ডোজ প্রয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণমন্ত্রী ইমরান আহমেদ।

একইসঙ্গে করোনা টিকার বুস্টার ডোজ কারা পাবেন সেটাও জানিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, সৌদি আরবগামী প্রবাসী কর্মীদের প্রথম বুস্টার ডোজ প্রয়োগ করা হবে।

চীনের সিনোফার্ম টিকা নিয়েও সৌদি সরকারের শর্তের কারণে সৌদি আরব যেতে পারছেন না প্রায় ৩০ হাজার বাংলাদেশি কর্মী। সিনোফার্ম ও সিনোভ্যাকের টিকা নিলেও সৌদি সরকার কর্তৃক অনুমোদিত অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, ফাইজারের-বায়োনটেক, জনসন অ্যান্ড জনসন এবং মডার্নার টিকার বুস্টার ডোজ নিতে হবে।

সৌদি সরকারের এ শর্ত বিবেচনায় সৌদিগামী কর্মীদের করোনার বুস্টার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণমন্ত্রী। বুস্টার ডোজের সনদপ্রাপ্তির ব্যবস্থা হলেই ঢাকার সাতটি সেন্টারে বুস্টার ডোজ প্রয়োগ করা হবে বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, অনেক সৌদিগামী কর্মী আটকে আছেন। তাদের করোনা টিকার বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্বনির্ধারিত ৭টি কেন্দ্রে পূর্বনির্ধারিত ৭টি কেন্দ্রে বুস্টার ডোজ দেওয়া হবে। তবে এর আগে আইসিটি মন্ত্রণালয়কে এই রেফারেন্সে ঠিকমতো সার্টিফিকেট প্রদানের বিষয়টি নিশ্চিত করতে হবে।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর