এরশাদের চিকিৎসায় ‘বি পজেটিভ’ রক্তের প্রয়োজন

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলের নেতা হুসেইন মুহম্মদ এরশাদের ডায়ালাইসিস করা হয়েছে। তার জন্য ‘বি’ পজিটিভ রক্তের প্রয়োজন। শুক্রবার সকালে এরশাদের একান্ত সচিব মেজর (অব.) খালেদ আখতার একথা জানান।

এরশাদকে রক্ত দিতে ইচ্ছুক জাতীয় পার্টির নেতাকর্মীদের দ্রুত রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যাওয়ার আহ্বান জানিয়েছেন মেজর (অব.) খালেদ আখতার।

তিনি গণমাধ্যমকে বলেন, ভোরে সাবেক এই রাষ্ট্রপতির ডায়ালাইসিস করা হয়। তার জন্য ‘বি’ পজিটিভ রক্তের প্রয়োজন।

এদিকে লাইফ সাপোর্টে থাকা হুসেইন মুহম্মদ এরশাদের রোগমুক্তি কামনায় আজ শুক্রবার সারাদেশে মসজিদ মন্দিরে তার রোগমুক্তির জন্য দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হবে।

এরশাদকে গত ২২ জুন সকালে গুরুতর অসুস্থ অবস্থায় সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করার পর ফুসফুস ও কিডনিতে সংক্রমণের বিষয়টি ধরা পড়ে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর