রাতে মাঠে নামছে বাংলাদেশ, ম্যাচ দেখা যাবে টিভিতে

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে সপ্তাহখানেক আগেই ওমানে চলে গেছে বাংলাদেশ দল। কন্ডিশনের সাথে মানিয়ে নিতে আগেভাগেই ওমানে গিয়ে অনুশীলনে নেমে পড়েছে টাইগাররা।

বাংলাদেশকে প্রথম পর্ব খেলে বিশ্বকাপের মূল পর্বে জায়গা পেতে হবে। আগামী ১৭ অক্টোবর থেকে বাছাইপর্ব শুরু হবে। যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড, ওমান ও পাপুয়া নিউগিনি।

বাছাইপর্বে নামার আগে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে দলগুলো। এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার (৮ অক্টোবর) ওমান ‘এ’ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।

আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হবে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। এই ম্যাচের পর বাংলাদেশ দুটি আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলবে।

আগামী ১২ অক্টোবর আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ও ১৪ অক্টোবর আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে টাইগাররা। প্রস্তুতি ম্যাচ খেলে আবারও ওমানে ফিরতে হবে বাংলাদেশ দলকে। কারণ বাছাইপর্বের ম্যাচগুলো ওমানে অনুষ্ঠিত হবে।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর