ফরিদপুরের আলফাডাঙ্গায় বিদেশি মদসহ সিক্ত রায় (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
শুক্রবার (৮ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় তাকে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। সিক্ত রায় আলফাডাঙ্গা পৌর এলাকার কুসুমদি গ্রামের সমরেশ রায়ের ছেলে।
এরআগে বৃহস্পতিবার দুপুর ১টা ২০ মিনিটের দিকে আলফাডাঙ্গা সদর বাজারের লোকাল বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আলফাডাঙ্গা থানার এসআই নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে এক লিটার বিদেশি মদসহ সিক্ত রায়কে গ্রেপ্তার করে। পরে এ ঘটনায় থানা পুলিশের পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। মামলা নং- ০৫।
আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামান জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে বিদেশি মদসহ এক যুবককে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এধরণের অভিযান অব্যাহত থাকবে।’
মিয়া রাকিবুল/বার্তা বাজার/অমি