মমেকের করোনা ইউনিটে আরও ৮ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ‍্যে করোনা আক্রান্ত হয়ে একজন এবং উপসর্গ নিয়ে সাত জনের মৃত্যু হয়।

শুক্রবার (৮ অক্টোবর) সকালে মমেক হাসপাতালের করোনা ওয়ার্ডের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এ তথ‍্য নিশ্চিত করেন।

করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ময়মনসিংহের তারাকান্দা উপজেলার তাহমিনা (২৬)। এছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা যান- ময়মনসিংহ সদরের মোক্তার উদ্দিন (৬০), তারাকান্দা উপজেলার আব্দুল হাকিম (৫০), ফুলবাড়িয়া উপজেলার আমেনা (২০), গাজীপুর শ্রীপুর উপজেলার আব্দুল হাসেম (৪০), প্রদীপ (৭০), নেত্রকোনা কেন্দুয়া উপজেলার রহিমা আক্তার (৫০) এবং জামালপুর বকসীগঞ্জ উপজেলার সাজেদা (৪০)।

ময়মনসিংহের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ২২৬টি নমুনা পরীক্ষায় ৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এতে শনাক্তের হার ৩ দশমিক ৯৮ শতাংশ। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ২২ হাজার ৩৩ জন এবং সুস্থ হয়েছেন ২১ হাজার ২০৩ জন।

বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর