রাজবাড়ীর দৌলতদিয়ায় শিমুলিয়া-বাংলাবাজার নৌরুট ও দক্ষিণাঞ্চলের যানবাহনের বাড়তি চাপ পড়েছে। যার ফলে নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া প্রান্তে পণ্যবাহী ট্রাকের লম্বা সারি তৈরি হয়েছে।
শুক্রবার (৮ অক্টোবর) সকাল ৮টার দিকে দৌলতদিয়ার ঢাকা-খুলনা মহাসড়কের প্রায় আড়াই কিলোমিটার সড়কে পণ্যবাহী ট্রাকের সারি দেখা যায়।
ঘাট থেকে ১৪ কিলোমিটার দূরের গোয়ালন্দ মোড়ের রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে প্রায় ৪ কিলোমিটার পণ্যবাহী ট্রাকের সারি দেখা গিয়েছে। তবে চলমান রয়েছে যাত্রীবাহী যানবাহন।
এদিকে পচনশীল পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী যানবাহনগুলোকে অগ্রাধিকারভিত্তিতে পারাপার করা হলেও দিনের পর দিন আটকে থেকে ভোগান্তি পোহাচ্ছেন অপচনশীল পণ্যবাহী ট্রাকের চালকরা।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক শিহাব উদ্দিন জানান, যাত্রীবাহী যানবাহন পারাপার চলমান রয়েছে। সড়কে কিছু ট্রাক সিরিয়ালে আছে, যার চাপও দ্রুত কমে যাবে। দৌলতদিয়া-পাটুরিয়া রুটে পর্যাপ্ত ফেরি চলাচল করছে। মূলত অতিরিক্ত যানবাহনের চাপে দৌলতদিয়ায় সিরিয়াল হচ্ছে।
বার্তা বাজার/অমি