২৪ ঘণ্টায় করোনায় কমেছে মৃত্যু, বেড়েছে শনাক্ত

করোনাভাইরাসে শনাক্ত ও মৃত্যুর সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে। এ ভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু হয়েছে সাড়ে ৭ হাজারের বেশি মানুষের। নতুন করে আক্রান্ত হয়েছে ৪ লাখ ৫৫ হাজারের বেশি।

সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭ হাজার ৮১৬ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে তিন শতাধিক। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৪৮ লাখ ৪৮ হাজার ৫৬৯ জনে।

গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও সংক্রমণ শনাক্তের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে দৈনিক মৃত্যুতে এরপরই রয়েছে রাশিয়া,মেক্সিকো,ব্রাজিল। বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ২৩ কোটি ৭৫ লাখ ছাড়িয়েছে।

করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৫৫ হাজার ৮৮ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে সাত হাজারের বেশি। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ কোটি ৭৫ লাখ ১৫ হাজার ৩৭৯ জনে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৯ হাজার ৭০৮ জন এবং মারা গেছেন ১ হাজার ৬৮০ জন।

বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর