বাংলাদেশে ১০ লাখ টিকা পাঠাবে ভারতের সেরাম ইনস্টিটিউট। সেই সাথে নেপাল ও মিয়ানমারেও ১০ লাখ ডোজ টিকা পাঠাবে। টিকার অনুমোদন দিয়েছে সেরাম ইনস্টিটিউট।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) সেরাম ইনস্টিটিউটের কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে জানিয়েছে।
আরো জানা যায়, সেই সাথে দেশটি যুক্তরাজ্যে তিন কোটি ডোজের সমপরিমাণ কোভিশিল্ড রপ্তানিরও অনুমতি পেয়েছে।
পাশাপাশি কোভিড টিকা উৎপাদনকারী আরেক কোম্পানি ভারত বায়োটেককে এ মাসে ইরানে ১০ লাখ ডোজ কোভ্যাক্সিন রপ্তানির অনুমতি দিয়েছে ভারত সরকার।
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনাভাইরাসের টিকা পুনের প্ল্যান্টে উৎপাদন করে কোভিশিল্ড নামে বাজারজাত করছে বিশ্বের সবচেয়ে বড় টিকা উৎপাদনকারী কোম্পানি সেরাম ইনস্টিটিউট।
উল্লেখ্য, ভারত সরকারের উপহার হিসেবে ২১ জানুয়ারি আরও ২০ লাখ ডোজ এবং ২৬ মার্চ ১২ লাখ ডোজ কোভিশিল্ড পেয়েছে বাংলাদেশ।
মার্চে ভারতে করোনাভাইরাস মহামারি চরম আকার ধারণ করলে সেদেশের সরকার এপ্রিলে টিকা রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়।
বার্তা বাজার/টি