দেশের তিন বিভাগে মৃদু ভূমিকম্প অনুভূত

দেশের তিন বিভাগে মৃদু ভূমিকম্পন অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ কম্পন অনুভূত হয়। রাজধানী ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্পন অনুভূত হয়।

৫.৬ মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারে। ভূপৃষ্ঠ থেকে ১১৪ কিলোমিটার গভীরে এ কম্পনের সৃষ্টি হয়।

ইউএস জিওলজিক্যাল সার্ভের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

তাৎক্ষণিকভাবে দেশের কোথাও এ ভূমিকম্পের ফলে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর