জেলে বসে কাউন্সিলর হলেন কিশোর গ্যাং লিডার টিনু

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উপ নিবার্চনে ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হলেন কিশেঅর গ্যাং লিডার নূর মোস্তফা টিনু। এলাকায় তিনি কিশোর গ্যাং লিডার হিসেবে পরিচিত । উপনিবার্চনে ৭৬৮ ভোপ পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিএমপির তালিকাভূক্ত আরেক সন্ত্রাসী মো. আব্দুর রউফকে মাত্র ১৬ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন তিনি।

বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে জেলা নির্বাচন কমিশন কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার মো. জাহাঙ্গীর হোসেন।

চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস থেকে প্রাপ্ত ফলাফলে দেখা যায়, চকবাজার ওয়ার্ডে ৩২ হাজার ৪২জন ভোটারের জন্য ১৫টি কেন্দ্রের ৮৬টি বুথ প্রস্তুত করা হয়। ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্ধারিত সময়ে মোট ভোট পড়েছে ৬ হাজার ৯৩২ ভোট।

১৮ মার্চ চকবাজার ওয়ার্ডের টানা ছয় বারের নির্বাচিত কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টুর মৃত্যুতে ওয়ার্ডটি কাউন্সিলর শুন্য হয়ে পড়ে।

জানা যায়, চট্টগ্রামের রাজনীতিতে টিনু শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর নওফেলের অনুসারী হিসেবে পরিচিত। অন্যদিকে সাবেক সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধরণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত আব্দুর রউফ।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর