বৃহস্পতিবার (৭ অক্টোবর) এক ইউনিয়র আওয়ামীলীগের নেতার বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় ঢাকার ধামরাইয়ের বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল আলীম বলেন, এবার নির্বাচনে নৌকার প্রাথীরা নৌকা ফেলে পালাবে।
মাদারপুর গ্রামে নির্বাচনী প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গত ইউনিয়ন নিবার্চনে আওয়ামী লীগের নৌকা ফেলে এলাকা ছেড়ে পালিয়েছিল ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাইশাকান্দা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান মিজান। তিনি এখন প্রত্যেক ইউনিয়নে ইউনিয়নে গিয়ে বড় বড় বক্তব্য দিচ্ছেন।
তিনি আরও বলেন, বিতর্কিত চেয়ারম্যানকে এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনেও ফের নৌকা প্রতীক দেওয়া হলে জনগণ তা মেনে নেবে না। আমরা তার বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী নিয়ে নির্বাচন করব এবং জয় নিয়ে ঘরে ফিরব। কারণ বিগত নির্বাচনে আমরাই আপনাদের ভোটাধিকার হনন করেছি তাই আপনারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেননি। এবারের নির্বাচনে আপনারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন। সেই ব্যবস্থা আমরাই করব।
বালিয়া ইউপি চেয়ারম্যান আহমদ হোসেন বলেন, আমার বিরুদ্ধে এলাকার এক শ্রেণীর লোক অপপ্রচার চালাচ্ছে। তারা বর্তমান সরকারের বিরুদ্ধে কথা বলতেছে। দল আমাকে নৌকা প্রতীক না দিলে আমি স্বতন্ত্র নির্বাচন করব না। দলীয় মনোনয়ন যাকে দেয়া হবে আমি তার হয়ে কাজ করব। দলের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। এতে আমার কোনো দ্বিমত নেই।
বাইশাকান্দা ইউপির সাবেক চেয়ারম্যান অধ্যাপক মো. মিজানুর রহমান মিজান বলেন, বিগত উপনির্বাচনের প্রেক্ষাপট ছিল সম্পূর্ণ আলাদা। আমি উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার পর ফের দল আমাকে নৌকার মনোনয়ন দেয়। বিভিন্ন কারণে আমি নির্বাচন থেকে সরে দাঁড়াই। আমি নৌকা ফেলে পালাইনি। আমাকে দলীয় প্রতীক দেওয়া হলে নির্বাচন করব। না দিলেও আমি দলের সিদ্ধান্তের বাইরে যাব না। আমার বিরুদ্ধে এসব অপপ্রচার করা হচ্ছে।
বার্তা বাজার/টি