দুইটি উপজেলা ও ৭টি পৌরসভায় নির্বাচনের জন্য দলীয় প্রার্থী ঘোষণা করেছে সরকারের ক্ষমতায় থাকা দল বাংলাদেশ আওয়ামী লীগ।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকারের জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় এই প্রার্থীদের নাম চুড়ান্ত করা হয়।
পরবর্তীতে দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। এতে জানানো হয়- রাজশাহী বিভাগের বগুড়ার সারিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে মো. রেজাউল করিম (মন্টু) এবং ঢাকা বিভাগের টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় মোছা. নার্গিস বেগম চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।
১০টি পৌরসভা নির্বাচনে নৌকার টিকিট পেলেন যারা, তারা হলেন- রংপুর বিভাগের দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভায় মো. ইউনুছ আলী, নীলফামারীর ডোমার পৌরসভায় গনেশ কুমার আগর ওয়ালা, রাজশাহী বিভাগে চাঁপাইনবাবগঞ্জের চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় মো. মোখলেসুর রহমান, বগুড়ার সোনাতলা পৌরসভায় মো. শাহিদুল বারী খাঁন, খুলনা বিভাগের নড়াইলের লোহাগড়া পৌরসভায় সৈয়দ মসিয়ূর রহমান, ঢাকা বিভাগের নরসিংদীর ঘোড়াশাল পৌরসভায় মো. আল মুজাহিদ হোসেন, কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভায় মোহাম্মদ নজরুল ইসলাম আকন্দ, চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভায় মো. গোলাম হাক্কানী, ফেনীর ছাগলনাইয়া পৌরসভায় মোহাম্মদ মোস্তফা এবং খাগড়াছড়ির রামগড় পৌরসভায় মো. রফিকুল আলম (কামাল) মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন।
বার্তা বাজার/টি