১৫ মাস পর ক্ষমতা ফিরে পেল ইউপি চেয়ারম্যান

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইনামুল হাসানের বিরুদ্ধে জারিকৃত সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে। এই আদেশ প্রত্যাহারের মাধ্যমে প্রায় ১৫ মাস পর ক্ষমতা ফিরে পেয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগের (ইউনিয়ন পরিষদ শাখা-১) উপসচিব মো. আবুজাফর রিপন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ঢাকার স্থানীয় সরকার পরিচালকের সুপারিশ বিবেচনায় নিয়ে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইনামুল হাসান ভবিষ্যতে এ ধরণের কর্মকাণ্ড আর করবেনা মর্মে সতর্কীকরণপূর্বক স্থানীয় সরকার বিভাগ হতে তার সাময়িক বরখাস্ত সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহার করা হলো।

প্রসঙ্গত, গতবছর ২০ মে স্থানীয় সরকার বিভাগের উপসচিব (ইউনিয়ন পরিষদ শাখা-১) মো. ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নানা দূর্ণীতি ও অনিয়মের অভিযোগ তুলে গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইনামুল হাসান ও পরিষদের আরও ৬ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়।

মিয়া রাকিবুল/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর