পাপন বিসিবির সভাপতি নির্বাচিত হওয়ায় ভৈরবে আনন্দ মিছিল

নাজমুল হাসান পাপন টানা ৩য় বারের মতো বিসিবির সভাপতি নির্বাচিত হওয়ায় কিশোরগঞ্জের ভৈরবে আনন্দ মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের আয়োজনে আজ বৃহস্পতিবার বিকালে ইউনিয়ন পরিষদ চত্বও থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে ইউপি চেয়ারম্যান যোবায়ের আলম দানিছের সভাপতিত্বে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক কামাল উদ্দিন, যুগ্মসাধারন সম্পাদক ডাঃ ওয়াহাব,বাছির মিয়া, সহ-সভাপতি মোঃ ফয়েজ মিয়া,প্রচার সম্পাদক মোয়াজ্জেম হোসেন,সহপ্রচার সম্পাদক উসমানগণি,যুবলীগের আহবায়ক লোকমান হোসেন ও সাবেক ইউপি সদস্য আঃ আওয়াল প্রমূখ।

এছাড়া উপজেলা ও পৌর আওয়ামীলীগের আয়োজনে একই সময়ে আওয়ামীলীগ দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয় ।পরে দলীয় কার্যালয়ে মিষ্টি বিতরন করা হয় ।

এ সময় মিষ্টি বিতরন অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু,পৌর আওয়ামীলীগ সভাপতি এস.এম বাকি বিল্লাহ,সাধারন সম্পাদক আতিক আহমেদ সৌরভ সহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন ।

জামাল আহমেদ/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর