বাবার বাড়ি যাওয়ার পথে ট্রলারে নববধুকে সংঘবদ্ধ ধর্ষণ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে নববধূকে গনধর্ষণের স্বীকার হয়েছে।জানা যায়, বুধবার (৬ অক্টোবর) দুপুরে নববধূ শশুর বাড়ি চরমোরশেদী হইতে চাচাতো দেবরের সাথে বাবার বাড়ি চরবেষ্টিন গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। পরে তারা খেয়াঘাটে এসে লাইনের চলাচলকারী ট্রলার রেখে অন্য ট্রলারে রওনা করে।

নদীর মাঝখানে বসে ওই নববধূকে পালাক্রমে সংঘবদ্ধ ধর্ষণ করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে অন্য ট্রলারে করে চরকাজল পুলিশ ক্যাম্পে নিয়ে যায়। নববধূ বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে রাঙ্গাবালী থানায় একটি মামলা দায়ের করেন।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) ছোটবাইশদিয়া চর ইমাশন এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন অভিযুক্ত আসামীদের। গ্রেফতারকৃতরা হলো, ছলেমান ব্যাপারী (২২), আরিফ খান (২৩) ও বাপ্পি ব্যাপরী (২৪)।

রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ( ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, সংঘবদ্ধ ধর্ষণ মামলার দুই আসামি ছলেমান ও বাপ্পিকে গলাচিপা থানা পুলিশ গ্রেফতার করেছে। আজ দুপুরে চরনদী থেকে রাঙ্গাবালী থানা পুলিশ আরিফকে গ্রেফতার করছে।

সাইফুল ইসলাম সায়েম/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর