ঢাকার কেরানীগঞ্জে বেদে সেজে অভিনব কায়দায় ইয়াবা পাচাচের সময় ১৯ হাজার ২৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হলো, মোঃ আকাশ (২৪), মোঃ সবুজ মাল (৩৪), মোঃ কালামানিক (৩১), মোঃ সাইফুল ইসলাম (৪৬), মোঃ হেদায়েতুল্লাহ (২৮) ও মোঃ সবুজ (২৫)।
বৃস্প্রতিবার (৭ অক্টোবর) সকাল পৌনে ৭টার দিকে দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন পলাশপুর ঢাকা-মাওয়া হাইওয়ে রোডের পাশের ধলেশ্বরী টোল প্লাজা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ জানতে পারে, অভিনব কায়দায় ভাসমান বেদে দলের ছদ্মবেশ ধারণ করে ইয়াবা পাচার হচ্ছে। পরে বেদে ছদ্মবেশধারীদের দেখে তাদেরকে সন্দেহজনকভাবে তল্লাশি করলে তাদের কাছে থাকা চুলার ভিতর থেকে ১৯ হাজার ২৭৫ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
এসময় ছদ্মবেশধারী ৬ মাদক ব্যাবসায়ী চক্রটিকে গ্রেফতার করা হয়।এছারা আটকদের কাছ থেকে ৫টি মোবাইল ফোন ও নগদ ৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারি, গ্রেফতারকৃত চক্রটি ভাসমান বেদে দলের ছদ্মবেশ ধারণ করে সীমান্ত এলাকা ও সমুদ্র পথে বাংলাদেশে আসা ইয়াবা ও অন্যান্য মাদকদ্রব্য রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করত। তারা কক্সবাজার থেকে চট্টগ্রাম পর্যন্ত আসার ক্ষেত্রে মহাসড়ক ব্যবহার না করে বিকল্প হিসেব গ্রামের ভেতরের রাস্তা দিয়ে বিভিন্ন ইজিবাইক, সিএনজি ও টেম্পো ব্যবহার করে পথ পাড়ি দিত। দ্বিতীয় ধাপে তারা সেখান থেকে ইঞ্জিনচালিত নৌকায় মুন্সিগঞ্জ হয়ে বুড়িগঙ্গা নদী দিয়ে ঢাকায় প্রবেশ করত।
মানুষের সন্দেহ দূর করার জন্য তারা পথের মাঝে বিভিন্ন মনিহারি দ্রব্য যেমন- চুড়ি, চুল বাঁধার ফিতা, শিশুদের কোমরের ঘণ্টা, চেইন, সেফটিপিন ও বাতের ব্যথা দূর করার রাবার রিং ইত্যাদি বিক্রি করত বলে জানা যায়।এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
রানা আহমেদ/বার্তা বাজার/টি