কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগের মনোনয়ন চূড়ান্ত করেছে দলটি। বৃহস্পতিবার (০৭ অক্টোবর) সন্ধ্যায় কেন্দ্রীয় কার্যালয়ে এক বিশেষ সভা থেকে নজরুল ইসলাম আকন্দকে মেয়র প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়।
আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রার্থী ঘোষণা দেওয়া হয়।
গত ২৯ সেপ্টেম্বর পাকুন্দিয়া পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ২ নভেম্বর। তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচনকে ঘিরে আগাম গণসংযোগ ও প্রচারণা শুরু করেছেন সম্ভাব্য প্রার্থীরা।
জাতীয় সংসদ ও উপজেলা নির্বাচনের মতোই পাকুন্দিয়া পৌরসভা নির্বাচন দলীয় প্রতীকে হবে।
আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন দলের একাধিক সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা দলীয় মনোনয়ন পাওয়ার আশায় ইতোমধ্যে নির্বাচনী মাঠে নেমে পড়েছেন।
বিস্তারিত আসছে……