ফরিদপুরের বোয়ালমারীতে পানিতে ডুবে তাওহিদ মোল্যা (৯) নামে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে গুনবহা ইউনিয়নের বাগুয়ান গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। শিশুটির বাবা নাহিদ মোল্যা পেশায় একজন মাইক্রো চালক ও তাওহীদ তার একমাত্র ছেলে সন্তান।
এলাকাসূত্রে জানা যায়, দুপুর দুইটার দিকে খেলাধুলা করতে গিয়ে তাওহিদ বাড়ির পিছনে পুকুরে ডুবে যায়। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজির এখন পর্যায়ে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত ডা. আমির হামজা বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
মিয়া রাকিবুল/বার্তা বাজার/টি