কানাডায় সরকারি চাকরিজীবীরা যদি টিকা না নেয় তাহলে তাদেরকে বাধ্যতামূলক অবসর, অর্থাৎ কোনো বেতন ছাড়াই ছুটিতে পাঠানো হবে। একইসাথে টিকা না নেওয়া ব্যক্তিরা আকাশ, রেল কিংবা নৌপথে ভ্রমণ করতে পারবেনা।
বুধবার (০৬ অক্টোবর) দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই ঘোষণা দিয়েছেন।
বৃটেনের সংবাদ মাধ্যম রয়টার্স জানায়, টিকা গ্রহণ বিষয়ক তথ্য ২৯ অক্টোবরের মধ্যে অনলাইন পোর্টালে জানানোর পাশাপাশি অভ্যন্তরীণ সকল রুটে ভ্রমণের ক্ষেত্রে ১২ বা তার বেশী বয়সীদের ৩০ অক্টোবরের মধ্যে টিকা নেওয়ার প্রমাণ দেখাতে হবে। এসব খাত ফেডারেল সরকার পরিচালনা করে।
সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রুডো বলেন, সরকারি চাকরিজীবীদের জন্য টিকা বাধ্যতামূলক করা ও ভ্রমণের ক্ষেত্রে এ পদক্ষেপ বিশ্বে নেওয়া সবচেয়ে শক্তিশালী পদক্ষেপগুলোর মধ্যে অন্যতম। নিয়ম মেনে টিকা নিলে কোভিড থেকে সুরক্ষিত থাকার স্বাধীনতা সকলের প্রাপ্য।
দেশটির রাজস্ব বোর্ডের হিসাব মতে, তাদের ফেডারেল কর্মী আছে লাখ তিনেকের মত। এছাড়া ফেডারেল সরকার নিয়ন্ত্রণ করেন এমন কর্মী আছেন আরও সাড়ে নয় লাখ। যা দেশটির মোট জনশক্তির ৮ শতাংশ।
বার্তা বাজার/এসজে