মুসলিমদের পবিত্রতম মসজিদ আল-আকসায় ইহুদিদেরকে প্রার্থণার অনুমতি দিয়েছে ইসরায়েলের আদালত। বুধবার (০৬ অক্টোবর) দেওয়া ওই বিতর্কিত রায়ে পুরো জেরুজালেমে ছড়িয়ে পড়ের উত্তেজনা।
ঘোষিত রায়ে জেরুজালেম ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক বিলহা ইয়াহালোম বলেন, মসজিদটিতে ইহুদিদের প্রার্থনা করা কোনো অপরাধ বলে গণ্য করা হবে না। এ কারণে পুলিশ তাদের বাধা দিতে পারবে না। আরিয়েহ লিপ্পো নামে এক ইহুদি ধর্ম যাজকের করা মামলায় এ আদেশ দেন ইসরাইলের ওই আদালত।
এর কিছুদিন আগে মসজিদুল আকসায় ইহুদি এক ধর্ম যাজককে প্রবেশ করতে বাঁধা দিয়েছিল পুলিশ। এ ঘটনার প্রতিবাদে তিনি আদালতে অভিযোগ করেন। এরপরেই রায় ঘোষণা করেন আদালত।
রায়ে আদালতের বিচারক ওই ধর্মীয় যাজককে আল-আকসায় প্রবেশ করে প্রার্থণার অনুমতি দেন। এর আগে আল-আকসা প্রাঙ্গণে টেম্পল মাউন্ট নামক স্থানে ইহুদিরা প্রবেশের অনুমতি পেলেও প্রার্থনা করতে পারত না।
১৯৪৮ সাল থেকে জেরুজালেমের পবিত্র মসজিদ আল-আকসার দেখভাল করছে জর্ডান। ইসরাইলি আদালতের এই রায়ে তীব্র নিন্দা জানিয়েছে, জর্ডান সরকার পরিচালিত জেরুজালেম ইসলামিক ওয়াকফ। সূত্র: মিডলইস্ট আই
বার্তা বাজার/এসজে