কারও কাছে ভোট না চেয়েই বিসিবি নির্বাচনের পরিচালনা পর্ষদে জয়লাভ করেছেন বলে দাবি করেছেন দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থার নতুন সভাপতি নাজমুল হাসান পাপন।
বৃহস্পতিবার (০৭ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পাপন বলেন, আমি আসলে কারও কাছেই ভোট চাইনি। আমার হয়ে অন্য কেউ চাইতে পারে। কেউ কেউ এসএমএসও করেছেন। তবে আমি চাইনি। আমি দেখতে চেয়েছি আমার অবস্থানটা কেমন? বলতে পারেন পরীক্ষা করতে চেয়েছিলাম।
প্রসঙ্গত, ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচনে অংশ নিয়ে মোট ৫৭ ভোটের মধ্যে ৫৩ ভোট পেয়েই জয়লাভ করেন পাপন। আগের দুই দফায় অবশ্য তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। এবারইর প্রথম সরাসরি ভোটে জিতলেন।
বার্তা বাজার/এসজে