সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোস্ট দিয়ে আত্মহত্যা করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অষ্টম ব্যাচের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তানভীর আলম তুষার।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) মধ্যরাতে নিজের ফেসবুক একাউন্টে “I Quite For Ever” লিখে একটি পোস্ট করেন তিনি। পরে সকালে তার পরিবারের লোকজন ঘরের দড়জা ধাক্কা দিলে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান।
তুষার রংপুর নগরীর সাহেবগঞ্জ বাজারের ব্যবসায়ী ও তিনমাথার মোড় এলাকার মহসীন আলীর ছেলে। তার মৃত্যুতে সাহেবগঞ্জসহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
তার আত্মহত্যার বিষয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান জনি পারভীন। পারিবারিক কলহে গলায় দড়ি দিয়ে তুষার আত্মহত্যা করছেন বলে প্রাথমিক ভাবে জানাগেছে।
তুষারের সহপাঠীরা বলেন, তুষার অনেক সহজ সরল ছিলেন, সবার সাথে খুব সহজে মিশতেন। একজন ছাত্র হিসেবেও তিনি সহপাঠীদের কাছে প্রিয় ছিলেন।
হারাগাছ মেট্রোপলিটন থানার ওসি শওকত আলী সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, কি কারণে সে আত্মহত্যা করলো সেটি এখনো জানা যায়নি। তদন্ত করে প্রকৃত কারণ উদ্ঘাটন করা হবে।
রকি আহমেদ/বার্তা বাজার/টি