ঘাটাইলে ৭৮ পূজা মন্ডপে ৩৪ টন চাল বরাদ্দ

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় আসন্ন সনাতন ধর্মালম্বীদের বৃহৎ উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইন শৃংখলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে ৭৮টি পুজা মন্ডপে ৩৪টন জিআর প্রকল্পের চাল বরাদ্ধ দেওয়া হয়েছে।

ঘাটাইল উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ সোহাগ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৩ আসনের সাংসদ আতাউর রহমান খান।

এসময় অনুষ্ঠানে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চাল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আরজু, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা সুলতানা শিল্পি, ঘাটাইল থানা অফিসার্স ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম (পিপিএম) বিআরডিভি চেয়ারম্যান মোঃ রুহুল আমীন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপপতি সাবেক অধ্যক্ষ অধির চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক অমুল্য চন্দ্র আর্য্য, ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও আবাসিক মেডিক্যাল অফিসার শুভময় পাল, ঘাটাইল আওয়ামীলিগের আহবায়ক। খলিলুর রহমান তালুকদার প্রমুখ।

উত্তম আর্য্য/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর