সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করা অস্ট্রেলিয়া এখনো আছে পয়েন্ট টেবিলের শীর্ষে। তবে এরই মাঝে দলটি পেয়েছে একটি দুঃসংবাদ। চোটের কারণে দলটির অভিজ্ঞ তারকা ব্যাটসম্যান শন মার্শের বিশ্বকাপই শেষ হয়ে গেছে।
দুই দিন আগে নেটে অনুশীলন করার সময় সতীর্থ প্যাট কামিন্সের বলে আঘাতপ্রাপ্ত হন মার্শ। তখনই অনুমান করা যাচ্ছিল, বড় ধরণের চোটেই হয়ত পড়েছেন মার্শ। এবার জানা গেছে, তার হাতে চিড় ধরা পড়েছে। ফলে দীর্ঘ সময় থাকতে হবে মাঠের বাইরে।
মার্শের এই দুঃসময়ে কপাল খুলে গেছেন আলোচিত পেসার পিটার হ্যান্ডসকম্বের। বিশ্বকাপ স্কোয়াডে জায়গা না পেয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিলেন। তবে অবশেষে সতীর্থের চোট এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে সুযোগ করে দিয়েছে বিশ্বকাপ মাতানোর।
মার্শকে হারিয়ে অজিদের ক্ষতি হয়েছে ঠিকই। তবে একে ‘খুব বড় ক্ষতি’ বলার সুযোগ অন্তত নেই। বিশ্বকাপের চলমান দ্বাদশ আসরে মার্স মাঠেই নেমেছেন মাত্র দুটি ম্যাচে। নিউজিল্যান্ড একাদশ, উইন্ডিজ, ইংল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচ খেলেছিলেন। তবে সেখানে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। অন্যদের দারুণ ফর্ম তাই দলে ব্রাত্য করে ফেলে তাকে। বিশ্বকাপে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে সুযোগ পেলেও ভালো করতে পারেননি। এখন পর্যন্ত ৮টি ম্যাচ খেলে অস্ট্রেলিয়া জিতেছে ৭টি ম্যাচেই। ১টি ম্যাচ হারলেও পয়েন্ট টেবিলের শীর্ষেই রয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। শিরোপা ধরে রাখতে বদ্ধপরিকর অজিরা সেমিফাইনালের আগেও মাঠের লড়াইয়ে দিচ্ছে না এতটুকু ছাড়।