নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, আটক ৯

ভোলার চরফ্যাসনে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে ৯ জেলেকে আটক করা হয়েছে।

আটককৃত জেলেদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু আবদুল্লাহ খান।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) মেঘনা নদী থেকে তাদেরকে আটক করা হয়।

দন্ডিত জেলেরা হলেন, আমিনুল, শাহিন, হাদিজ, হাসান, জামাল, রাকিব, বেলাল, শাখাওয়াত হোসেন, মিনহাজ উদ্দিন ও জামাল।

প্রত্যেক জেলে চরফাসন উপজেলার বিভিন্ন এলাকার বলে নিশ্চিত করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার।

আরিফ হোসেন/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর