টেনিস বলে করে ইয়াবা বিক্রি, আটক ২

বরগুনায় ৩২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ডিভি।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) বেলা ১১ টায় সদর উপজেলার ১ নং বদরখালী ইউনিয়ন এর ফুলঝুরি বাজার থেকে তাদের আটক করা হয়। এ সময় টেনিস বলের মধ্যে রাখা ৩২০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। আটক হওয়া দুজন হলেন, বাসের উদ্দিন তার বাড়ি কিশোরগঞ্জ। এবং রুবেল বাড়ি বামনা উপজেলায়।

ডিবি পুলিশ জানায়, দীর্ঘদিন ধরেই এবার ট্যাবলেট এর ব্যবসা করত তারা। বিভিন্ন সময়ে তাদের ব্যবসার পন্থা পরিবর্তন করতে। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ফুলঝুরি বাজারে ইয়াবা ট্যাবলেট বিক্রি হচ্ছে। পরে অভিযানে তাদের কাছ থেকে টেনিস বলে মোড়ানো ৩২০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। অভিযান পরিচালনা করেন এসআই সুশীল কুমার, এসআই মাসুম বিল্লাহ, এএসআই জালাল আহমেদ সহ সঙ্গীয় ফোর্স।

এ বিষয়ে বরগুনার ডিবি পুলিশের ওসি আব্দুর রহমান বার্তা বাজার’কে বলেন, টেনিস বলে করে ইয়াবা বিক্রি করতো এরা। গোপন সংবাদের ভিত্তিতে আমাদের একটা টিম অভিযান চালিয়ে তাদের আটক করা হয় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

মোঃ মেহেদী হাসান/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর