চতুর্থবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান পাপন। নির্বাচিত হওয়া পরিচালনা পরিষদের পরিচালকদের ভোটে বিসিবির সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি।
গতকাল বুধবার নির্বাচনে জয়ী ২৫ পরিচালক বৃহস্পতিবার বিসিবির সভাপতি বাছাইয়ের জন্য বৈঠকে বসেন। বৈঠকে নাজমুল হাসান পাপনকেই বিসিবি সভাপতি হিসেবে বেছে নিয়েছেন তারা।
গতকাল পরিচালনা পরিষদের নির্বাচনে ক্লাব ক্যাটাগরি থেকে সর্বোচ্চ ৫৩ ভোট পান নাজমুল হাসান পাপন। এ বিভাগে ৫৭ ভোটের মধ্যে তিনি ৫৩টি পান। এবার তিনি নির্বাচনে জিতে পরিচালনা পরিষদে এসেছেন।
এর আগে সরকার থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি মনোনীত হতো। সরকারের মনোনয়নে ২০১২ সালের অক্টোবরে বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন পাপন। ও ২০১৭ সালের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি। ২০১৭ সালের নির্বাচনে আবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ড সভাপতি হন।
চলতি বছরের সেপ্টেম্বরে পাপনের নেতৃত্বাধীন কমিটির মেয়াদ শেষ হয়। এ বছরের নির্বাচনে আবারও জিতে বিসিবি সভাপতি হলেন পাপন। আগামী ৪ বছর তার নেতৃত্বেই চলবে বিসিবি।
বার্তা বাজার/নব