সৈয়দপুর-কক্সবাজার রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল ১০টায় সৈয়দপুর বিমান বন্দর টার্মিনালে এই উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতায় নতুন নতুন রুটে বিমানের ফ্লাইট চালু করা সম্ভব হচ্ছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: মাহবুব আলী সভাপতিত্ব করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান, বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও আবু সালেহ মোস্তফা কামাল, নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, স্থানীয় সংসদ সদস্য আহসান আদেলুর রহমান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম, জেলা প্রশাসক মো: হাফিজুর রহমান চৌধুরী, সৈদয়দপুর উপজেলা পরিষদ চেয়াম্যান ও আওয়ামীলীগ সভাপতি মো: মোখছেদুল মোমিন, পৌর মেয়র রাফিকা জাহান বেবি প্রমূখ।
তারিকুল ইসলাম সোহাগ/বার্তা বাজার/অমি