সিরাজগঞ্জ-৬ আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মেরিনা জাহান কবিতা।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের বৈঠকে এই মনোনয়ন দেওয়া হয়।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। সিরাজগঞ্জ ৬ আসনের উপনির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু হলে ১১ জন মনোনয়ন সংগ্রহ করেছিলেন।
এম এ মালেক/বার্তা বাজার/অমি