নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মায়ের সাথে বেড়াতে যাওয়ার পথে এক স্কুল ছাত্রীকে (১৬) অপহরণ চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বুধবার (৬ অক্টোবর) বিকালে হাতিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের হয়েছে।
অভিযুক্ত রুবেল উদ্দিন (২৫) উপজেলার বুড়ির চর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আব্দুস শহিদের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, ঐ স্কুল ছাত্রী তার মায়ের সাথে ফুফুর বাড়িতে বেড়াতে যাওয়ার পথে নলিচরা ঘাটের অবস্থান করছিলো। ভূক্তোভোগীর মা ঘাটের পার্শ্ববর্তী একটি দোকানে পানি পান করার জন্য গেলে উৎপেতে থাকা অভিযুক্ত মো. রুবেল উদ্দিন (২৫) অজ্ঞাত নামা আসামিদের সহায়তায় ওই স্কুল ছাত্রীকে জোরপূর্বক অপহরণ করে সিএনজিতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ভুক্তোভোগীর চিৎকারে করে তার মা এবং আশপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্তরা পালিয়ে যায়।
এবিষয়ে হাতিয়া থানার অফিসার ওসি আনোয়ারুল ইসলাম বলেন, ভিকটিমের মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে যথাযথ ব্যাবস্থা গ্রহন করা হবে।
জিল্লুর রহমান রাসেল/বার্তা বাজার/অমি