মালদ্বীপের উপহারের দুই লাখ টিকা আসছে দেশে

বাংলাদেশকে উপহার হিসেবে করোনাভাইরাস প্রতিরোধী ২ লাখ ১ হাজার ৬০০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা দিচ্ছে মালদ্বীপ। ইতোমধ্যে টিকা হস্তান্তর করেছে মালদ্বীপ সরকার।

গতকাল বুধবার মালদ্বীপের স্বাস্থ্যমন্ত্রী আহমেদ নাসিম এবং মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানের মধ্যে একটি দ্বিপক্ষীয় চুক্তি সই হয়েছে।

মালদ্বীপ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক হস্তান্তর এই টিকাগুলো আগামী ৮ অক্টোবর রাতে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে করে দোহা হয়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।

বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, মালদ্বীপ সরকার বাংলাদেশকে দেওয়া এই উপহার দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় করবে।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর