ময়মনসিংহ মেডিকেলে একদিনে আরও ৪ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। গতকাল করোনার উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছিল।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি জানান, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে চারজনের মৃত্যু হয়েছে। তারা সবাই করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

করোনার উপসর্গ নিয়ে যারা মারা গেছেন- ময়মনসিংহ হালুয়াঘাট উপজেলার ওসমান গনি (৬০), গফরগাঁও উপজেলার মো. আব্দুল খালেক (৫২), টাঙ্গাইল মধুপুর উপজেলার আবু বকর (৬৫) এবং গাজীপুর শ্রীপুর উপজেলার সোহরাব (৩৮)।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ১৪ জন। এ সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ জন। আইসিইউতে ৮ জনসহ করোনা ইউনিটে চিকিৎসাধীন আছেন ৯৯ জন।

গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৫ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২২ হাজার ২৪ জনের। করোনা থেকে সুস্থ হয়ে এখন পর্যন্ত বাড়ি ফিরেছেন ২১ হাজার ১৭৯ জন।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর