গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেলে কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ২ জনের মৃত্যু। করোনা উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু হয়েছে।
বুধবার (৬ অক্টোবর) সকাল ৯টা থেকে বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে নওগাঁ ও কুষ্টিয়ার এই দুজন মারা যান।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কারও মৃত্যু নেই। তবে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে ৩ ও ২৯/৩০ নম্বর ওয়ার্ডে একজন করে দুজন নারী মারা গেছেন। যাদের মধ্যে একজন ৪১ থেকে ৫০ বছর বয়সী এবং অন্যজনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে।
এদিকে ১৯২ শয্যার রামেক হাসপাতাল করোনা ইউনিটে বুধবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ১০৩ জন। একদিন আগেও এই সংখ্যা ছিল ৯১।
হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ১৪ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৬৭ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ২২ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৮ জন। এই একদিনে হাসপাতাল ছেড়েছেন ৯ জন।
বার্তা বাজার/অমি