গাজীপুরের কালীগঞ্জে প্রেমিকাকে হত্যার পর প্রেমিকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। বুধবার (৬ অক্টোবর) প্রেমিক হৃদয়ের (২৫) বাড়ি থেকে প্রেমিকার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
জানা যায়, রুবেলের মা জমি সংক্রান্ত কাজে সকালে ভূমি রেজিস্ট্রি অফিসে যান। পরে বাড়ি ফাঁকা পেয়ে হৃদয় তার প্রেমিকা ইভানা রোজারিওকে (২২) ডেকে আনে। দিনের কোনো এক সময় প্রেমিকাকে হত্যার পর প্রেমিক আত্মহত্যা করে।
সন্ধ্যা ৭ টার দিকে হৃদয়ের মা বাড়িতে ফিরে দেখে ঘরের দরজা বন্ধ। তার পর ঘরের জানালা দিয়ে দেখেন দুজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
নিহত হৃদয় গমেজ উপজেলার বক্তারপুর ইউনিয়নের সাতানীপাড়া গ্রামের মৃত সমর গমেজের ছেলে। ইভানা রোজারিও একই উপজেলার তুমলিয়া ইউনিয়নের বান্দাখোলা গ্রামের স্বপন রোজারিওর মেয়ে।
ওসি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘরের দরজা বন্ধ পেয়ে দেয়াল টপকে ঘরে প্রবেশ করে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় প্রেমিক হৃদয়ের পেটে ছুরিকাঘাত ও হাতে ছুরি ছিল এবং প্রেমিকা ইভানার গলায় ছুরিকাঘাত ছিল। ঘরের মেঝেতে প্রেমিকার উপর প্রেমিকের মরদেহ পড়ে ছিল।
ওসি আনিসুর রহমান আরও বলেন, দুজনের সম্পর্ক পরিবার মেনে না নেওয়ায় তারা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছি।
এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
বার্তা বাজার/টি