করোনা কালীন সময়ে দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল রাখা ও মেয়াদ উত্তীর্ণ খাদ্য বিক্রিকরার অভিযোগে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান।
বুধবার (৬ অক্টোবর) সন্ধায় উপজেলার সাগরিয়া বাজারে কয়েকটি দোকানে মূল্যতালিকা না থাকা ও মেয়াদ উত্তীর্ণ খাদ্য বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষন আইনে ৪টি মামলায় ১৭হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে ইলিশ প্রজনন মৌসুমে সরকারিভাবে নদীতে মাছ ধরা বন্ধ ঘোষনা করা হয়েছে। কিন্তু এসময়ে জেলেদের থেকে ইলিশ মাছ ধরার অবৈধ কারেন্ট জাল বিক্রি করা ও মজুদ রাখার অপরাধে ২দোকানীকে ১০হাজার টাকা জরিমানা করা হয়। সে সাথে ১শত ৬৫কেজি অবৈধ কারেন্ট জাল জব্দ করে কোষ্ট গার্ডের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ফেলা হয়।
এবিষয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান বলেন, করোনা মহামারীর সময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি এবং মূল্যতালিকা প্রদর্শন না করা সে সাথে ইলিশ ধরার নিষিদ্ধ সময়ে ইলিশ ধরা থেকে বিরত রাখতে আমাদের অভিযান অভ্যাহত থাকবে।
জিল্লুর রহমান রাসেল/বার্তা বাজার/টি