‘আমাকে এমপি-মন্ত্রীর মেয়েরা বিয়ে করতে প্রস্তুত’

স্ত্রী সালসাবিলের তালাক নোটিশ পেয়েও বিচলিত হননি সমালোচিত ও আলোচিত গায়ক নোবেল। তিনি এই বিচ্ছেদকে সুখবর হিসেবে নিয়েছেন। দুই বছর সংসারের পর স্ত্রী সালসাবিলের কাছ থেকে গত ১১ সেপ্টেম্বর তালাকের নোটিশ পান তিনি। বুধবার বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন সালসাবিল।

তবে নোবেল বলেছেন ভিন্ন কথা। বনিবনা না হওয়ার বিষয়টি তিনি স্বীকার করলেও সালসাবিলকে দোষারোপ করেছেন। এমনকি তাকে বিষ পান করিয়ে হত্যাচেষ্টার অভিযোগও করেন। দেশের একজন সেলিব্রেটি তার পেছনে লেগেছে বলেও দাবি করেন।

এক ফেসবুক পোস্টে নোবেল লিখেন, এমন নারীর সঙ্গে বিচ্ছেদ হওয়াটা সুসংবাদ।

নোবেল জানান, সে মিথ্যাবাদী। ওর বিষয়ে আমি আর মাথা ঘামাতে চাই না। সে টাকার বিনিময়ে আমাকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করে আমার জীবনে এসেছে। ও চলে যাচ্ছে। আমি আমার জীবন নতুন করে সাজাব। ওর চেয়ে সুন্দরী ও ভালো মেয়ে বিয়ে করব। এমপি-মন্ত্রীর মেয়ে বিয়ে করতে প্রস্তুত আমাকে

তিনি জানান, দুজনের বনিবনা হয় না। সে আমার অনেক বড় ক্ষতি করেছে। আমার কাছে তথ্য আছে, বাংলাদেশের এক সেলিব্রেটি তাকে হায়ার করেছে আমার ক্যারিয়ার নষ্ট করার জন্য। বড় এক সেলিব্রেটির হাত রয়েছে এর পেছনে।

নোবেল আরও জানান, সে আমার পাসপোর্ট, এনআইডি গায়েব করে দিয়েছে। আমার ব্যাংক থেকে ৩০ লাখ টাকা সরিয়ে ফেলেছে। তবে আমি মাইন্ড করিনি। আমার বউ ৩০ লাখ কেন, কলিজা কেটে নিলেও আমি মাইন্ড করি না। কিন্তু বলব, বড় বাঁচা বেঁচে গেছি। শুধু তা-ই নয়, সে আমাকে মারধর করেছে। আমাকে বিষ পর্যন্ত খাওয়ানো হয়েছিল।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর