জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

জাপানে আঘাত হানলো শক্তিশালী ভূমিকম্প। রিখটার স্কেলের অনুসারে ৫.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।ভূমিকম্পের ঘটনায় তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

জানা যায়, দেশটির স্থানীয় সময় বুধবার (৬ অক্টোবর) দুপুরের দিকে এ ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ইওতে এর কাছাকাছি প্রশান্ত মহাসাগরের প্রায় ৫৬ কিলোমিটার গভীরে। জাপানের উত্তরাঞ্চলের প্রধান দ্বীপ হোক্কাইডোর কিছু এলাকায়ও ভূমিকম্প অনুভূত হয়েছে।

উল্লেখ্য, প্রায়ই ভূমিকম্পে কেঁপে ওঠে জাপান। রিং অব ফায়ারে যেসব অঞ্চল অন্তর্ভুক্ত হয়েছে সেগুলো পৃথিবীর মধ্যে সবচেয়ে ভূমিকম্পপ্রবণ। এই রিং অব ফায়ারই ৯০ শতাংশ ভূমিকম্পের কারণ। ৪০ হাজার কিলোমিটার দীর্ঘ এই ‘রিং অব ফায়ার’ অঞ্চলে ৪৫২টি আগ্নেয়গিরি রয়েছে, যা পৃথিবীপৃষ্ঠে অবস্থিত মোট আগ্নেয়গিরির ৭৫ শতাংশ।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর