ট্রাম্পের আমলে প্রকাশ করা হয়নি মার্কিনীদের হাতে থাকা পারমাণবিক বোমার সংখ্যা। তবে ক্ষমতায় এসে জো বাইডেন ঠিকই প্রকাশ করে দিল ভয়াঙ্ক এই বোমা সংক্রান্ত তথ্য।
মঙ্গলবার (০৫ অক্টোবর) তাদের পক্ষ থেকে প্রকাশিত এক তথ্য জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের কাছে এ বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তিন হাজার ৭৫০টি পরমাণু বোমা ছিল।
সবশেষ ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে পরমাণু বোমার সংখ্যা জানিয়েছিল দেশটি। এরপর থেকে এ সংক্রান্ত তথ্য প্রকাশে নিষেধাজ্ঞা জারি করে ট্রাম্পের প্রশাসন। এমনকি তথ্য জানতে করা ‘ফেডারেশন অফ অ্যামেরিকান সায়েন্টিস্টস’-এর অনুরোধও প্রত্যাখ্যান করা হয়েছিল।
মঙ্গলবার আবার তথ্য প্রকাশ শুরু হওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছেন ফেডারেশন অব অ্যামেরিকান সায়েন্টিস্টসের নিউক্লিয়ার ইনফরমেশন প্রজেক্টের পরিচালক হান্স ক্রিস্টেনসেন।
২০০৩ সালের আগে যুক্তরাষ্ট্রের পরমাণু বোমার সংখ্যা ছিল ১০ হাজারের অধিক। সবচেয়ে বেশি ছিল ১৯৬৭ সালে। তখন তাদের অধীনে ৩১ হাজার ২৫৫টি পরমাণূ বোমা সংরক্ষিত ছিল। এছাড়া ১৯৮৯ সালে দুই জার্মানি এক হওয়ার সময়ও মার্কিনীদের হাতে ছিল ২২ হাজার ২১৭টি বোমা।
বার্তা বাজার/এসজে