তালাক খাওয়াকে সুসংবাদ হিসেবে নিলেন নোবেল

সম্প্রতি নারী ও মাদকে আসক্তির অভিযোগে আলোচিত গায়ক নোবেলকে তালাক দিয়েছেন তার স্ত্রী সালসাবিল। বিয়ের দু’বছরের মধ্যেই গত ১১ সেপ্টেম্বর নোবেলের ঠিকানায় তালাকের নোটিশ পাঠান তিনি। তবে বুধবার (০৬ অক্টোবর) এ বিষয়ে গণমাধ্যমে কথা বলেন সালসাবিল।

তালাকের পর অবশ্য ব্যাপারটাকে সুসংবাদ হিসেবে নিয়েছেন নোবেল। পরপর দু’টি পোস্টে তিনিও স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। এরপর তালাকের একটি সংবাদ শেয়ার করে তিনি লিখেছেন, ‘এরকম নারীর সাথে “তালাক” একটি সুসংবাদ!’

এদিকে তালাক দেওয়ার কারণ হিসেবে সালসাবিল বলেন, নোবেল মানসিকভাবে চরম অসুস্থ, চরম মাদকাসক্ত, নারী, নেশাসহ আমাকে নানাভাবে নির্যাতন করত; সব কিছুর প্রমাণ আমার কাছে আছে। এসব কারণে তাকে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছি।

তিনি জানান, যদিও আমার পাঠানো ডিভোর্স লেটারটায় সাইন দেওয়া হয়েছে কিনা তা আমি এখনো জানি না। একটা ডিভোর্স অথবা সংসার ভেঙে যাওয়া কখনোই সুন্দর কিছু না। তারপরও আমি নোবেলের সার্বিক সুস্থতা কামনা করি এবং তার ভবিষ্যৎ এর জন্য আমার তরফ থেকে সব সময় দোয়া থাকবে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর