বাংলাদেশের জন্য নতুন দুঃসংবাদ

সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপের বিপক্ষে বৃহস্পতিবার খেলতে মাঠে নামছে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগেই নতুন করে দুঃসংবাদ শুনলো বাংলাদেশ দল। কার্ড সংক্রান্ত নিষেধাজ্ঞায় এই ম্যাচে খেলতে পারবেন না নির্ভরযোগ্য ফুটবলার রাকিব ও বিশ্বনাথকে।

তবে এখানেই শেষ নয়। দুঃসংবাদ আছে আরও। ইঞ্জুরিতে পড়েছেন ডিফেন্সিভ মিড ফিল্ডার আতিকুর রহমান ফাহাদ। পিঠের ব্যাথায় কাতর ফাহাদ আগামী ম্যাচে খেলবেন এমন সম্ভাবনা ক্ষীণ।

যদিও আগের দুই ম্যাচে তিনি মাঠে নামেননি। তাই ম্যানেজম্যান্ট তার বিষয়টা নিয়ে দুশ্চিন্তায় না থাকলেও অন্য কিছু ভাবছে।

মালে থেকে জাতীয় দলের ম্যানেজার সত্যজিত দাশ রুপু বলেছেন, ফাহাদ চোটে পড়লেও দুশ্চিন্তার কিছু নেই। আমাদের চিন্তা-ভাবনা অন্যরকম। এ নিয়ে এখনই কিছু বলার নেই। অন্য খেলোয়াড়রা তো রয়েছেই। সবাই উজ্জীবিত আছে।

তিনি বলেন, আশা করছি, আমরা ভালো ফল নিয়ে আগামীকাল মাঠ ছাড়তে পারবো। সেই লক্ষ্যে দল অনুশীলন করছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর