পূজায় ৪ দিন বন্ধ থাকবে বেনাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি

শারদীয় দূর্গা পূজা উপলক্ষে বন্ধ হতে যাচ্ছে দেশের বৃহত্তর বেনাপোল স্থল বন্দরের আমদানি রপ্তানি। এ সময় ভারতের সাথে ১২ অক্টোবর থেকে ১৫ অক্টোবর ৪ দিন দু-দেশের সাথে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় চালু থাকবে দু দেশের বন্দরের কাস্টমস্ ও সিএন্ডএফ এর পন্য খালাস কার্যক্রম। চালু থাকবে পাসপোর্টধারী যাত্রীদের দু-দেশের মধ্যে যাতায়াত।

ভারত থেকে আমদানিকৃত পণ্যের ৯০ ভাগই আসে বেনাপোল বন্দর দিয়ে। তাই এ ছুটিতে শিল্প কারখানার কাঁচামালের সংকট দেখা দিতে পারে বলে মনে করছেন বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তারা। এদিকে ইতিমধ্যে বন্দরে পেয়াজের আমদানি সংকট দেখিয়ে হু হু করে দাম বাড়িয়েছে আড়তদার ব্যাবসায়ীরা।

বেনাপোল কাস্টমস চেকপোষ্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা সাইফুর রহমান মামুন বার্তা বাজারকে বলেন, দূর্গা পুজার ছুটি থাকায় ১২ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত দু‘দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে পেট্রোপোল কাস্টমস কর্তৃপক্ষ ও সিএন্ডএফ এজেন্টরা আমাদের অবগত করেছে। আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বন্দরে লোড-আনলোড ও কাস্টমসে কাজ চলবে। ১৬ অক্টোবর সকাল থেকে দু’দেশের মধ্যে পুনরায় আমদানি-রপ্তানি শুরু হবে।

বেনাপোল ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ, মোহাম্মদ রাজু আহমেদ বার্তা বাজার কে জানান, পুজার ছুটির কারনে বেনাপোল চেকপোষ্ট পথে পণ্য পরিবহন বন্ধ থাকবে। তবে ভারত থেকে আগত বা বাংলাদেশ থেকে ভারতগামী পাসপোর্টযাত্রীগন স্বাভাবিক নিয়মে যাতায়াত করতে পারবেন।

এ্যান্টনি দাস(অপু)/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর