বিবিএস’র ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন
ময়মনসিংহে বিনামূল্যে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন করেছে সেচ্ছাসেবী সংগঠন ব্রহ্মপুত্র ব্লাড কল্যাণ সোসাইটি (বিবিএস)। দিনব্যাপি ক্যাম্পেইনে তৈরি হয়েছে ১৩০ জন নতুন রক্তদাতা।
বুধবার (৬ অক্টোবর) সকাল থেকে দিনব্যাপী জেলার নান্দাইল উপজেলার অলীরঘাট দারুল উলুম কওমী মাদ্রাসা এবং চরশ্রীরামপুরে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন হযরত মাওলানা আব্দুল আজিজ। এসময় ব্রহ্মপুত্র ব্লাড কল্যাণ সোসাইটির সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান, সংগঠনের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ব্রহ্মপুত্র ব্লাড কল্যাণ সোসাইটির সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান বলেন ব্রহ্মপুত্র ব্লাড কল্যাণ সোসাইটি রক্তের সংকট দূর করার জন্য প্রতিনিয়ত ক্যাম্পেইন করে যাচ্ছে। রক্তদানের ক্ষেত্রে দিন দিন তরুনদের আগ্রহ বাড়ছে। আমরা প্রত্যাশা করছি ধীরে ধীরে সকলেই সচেতন ও রক্তদানে উদ্ধুদ্ধ হবে।
ক্যাম্পেইনে বিভিন্ন বয়সী ৩৬০ জনের বিনামূল্যে রক্ত পরিক্ষা এবং ব্লাড গ্রুপিং করা হয়েছে। একইসাথে থ্যালাসেমিয়া, ক্যান্সার থেকে বাঁচতে স্থানীয়দের মাঝে সচেতনতামূলক বার্তাও পৌঁছে দিয়েছে সংগঠনটি।
নাজমুস সাকিব/বার্তা বাজার/টি