কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে দেড় কেজি ক্রিস্টাল মেথ আইস মাদকসহ মোঃ আব্দুল মজিদ (২০) কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ২ বিজিবি। সে সদর ইউনিয়নের মধ্যম গোদারবিলের হোছেন আলীর ছেলে।
মঙ্গলবার (৫ অক্টোবর) রাত সাড়ে ৯টা নাগাদ উপজেলার সদর ইউনিয়নের গোদারবিল এলাকার একটি তিনতলা বাড়ি হতে এসব মাদক উদ্ধার করা হয়েছে বলে বার্তা বাজারকে নিশ্চিত করেছেন ২ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল ফয়সাল হাসান খান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোদারবিল এলাকায় একটি মোটরসাইকেলকে বিজিবি জওয়ানরা ধাওয়া করে। ধাওয়ার মুখে মোটরসাইকেলটি একটি বাসায় ঢুকে পড়ে সেখান থেকে আব্দুল মজিদকে আটক করা হয়। পরে তার মোটরসাইকেল তল্লাশি করে দেড় কেজি আইস মাদক উদ্ধার করা হয়।
আইনী কার্যক্রম শেষে ধৃতব্যক্তিকে জব্দকৃত টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবি’র এই কর্মকর্তা।
বার্তা বাজার/টি