মুর্তজার সমান ভোট পেয়ে জিতলেন পাপন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে ৫৩ ভোট পেয়ে জিতেছেন নাজমুল হাসান পাপন। বুধবার (০৬ অক্টোবর) দিনব্যাপী ভোট গ্রহণের পর সন্ধ্যার দিকে আন-অফিসিয়াল এই ফল ঘোষণা করা হয়।

নির্বাচনে ক্যাটাগরি-২ এ ক্লাব ক্যাটাগরি থেকে আবাহনী লিমিটেডের নাজমুল হাসান পাপন ৫৩টি ভোট পান। তার সমান ভোট পেয়েছেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের গোলাম মুর্তজা।

এছাড়াও এই গ্রুপ থেকে আরও জয়লাভ করেছেন, নজিব আহমেদ, মাহবুব আনাম, ওবেদ রশিদ নিযাম, সালাহউদ্দিন চৌধুরী, ইসমাইল হায়দার মল্লিক, এনায়েত হোসেন, মনজুর কাদের, মনজুর আলম, ফাহিম সিনহা ও ইফতেখার রহমান।

পরিচালক পদে ক্যাটাগরি-১ এ ঢাকা বিভাগে বিজয়ী হয়েছেন নাঈমুর রহমান দুর্জয় ও তানভীর আহমেদ টিটু। রাজশাহী বিভাগে খালেদ মাসুদ পাইলটকে ৭-২ ভোটে হারিয়ে জিতেছেন সাইফুল আলম স্বপন।

ক্যাটাগরি-৩ এ নাজমুল আবেদীন ফাহিমকে ৩৭-৩ ভোটে হারিয়ে জিতেছেন খালেদ মাহমুদ সুজন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর