বিসিবি নির্বাচনে পরিচালক পদে জিতলেন যারা, আছেন মুর্তজাও
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৬ অক্টোবর) উৎসাহ উদ্দীপনায় ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় ঘোষণা করা হয় ফলাফল। এবারের নির্বাচনে পরিচালক পদে যারা নির্বাচিত হয়েছেন তাদের নাম ঘোষণা করা হয়েছে। বিজয়ীদের মধ্যে ক্যাটাগরি-২ এ ক্লাব থেকে নির্বাচিত হয়েছেন গাজী গোলাম মুর্তজাও।
পরিচালক পদে ক্যাটাগরি-১ এ ঢাকা বিভাগে বিজয়ী হয়েছেন নাঈমুর রহমান দুর্জয় ও তানভীর আহমেদ টিটু। রাজশাহী বিভাগে খালেদ মাসুদ পাইলটকে ৭-২ ভোটে হারিয়ে জিতেছেন সাইফুল আলম স্বপন।
ক্যাটাগরি-২ এ ক্লাব থেকে নির্বাচিত ১২ পরিচালক হলেন, নাজমুল হাসান পাপন, গাজী গোলাম মুর্তজা, নজিব আহমেদ, মাহবুব আনাম, ওবেদ রশিদ নিযাম, সালাহউদ্দিন চৌধুরী, ইসমাইল হায়দার মল্লিক, এনায়েত হোসেন, মনজুর কাদের, মনজুর আলম, ফাহিম সিনহা ও ইফতেখার রহমান।
ক্যাটাগরি-৩ এ নাজমুল আবেদীন ফাহিমকে ৩৭-৩ ভোটে হারিয়ে জিতেছেন খালেদ মাহমুদ সুজন।
বার্তা বাজার/এসজে