পাপিয়া-সুমনের অবৈধ সম্পদ মামলার চার্জশিট গ্রহণ

যুবমহিলা লীগ থেকে বহিস্কৃত নেত্রী পাপিয়া ও তার স্বামী সুমনের বিরুদ্ধে দায়ের করা অবৈধ সম্পদ অর্জনের মামলায় দুদকের দেওয়া চার্জশীত আদালতে গৃহীত হয়েছে।

বুধবার (০৬ অক্টোবর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ আসামিদের উপস্থিতিতে এ চার্জশিট গ্রহণ করেন। পাশাপাশি এই মামলার চার্জ শুনানির জন্য আগামী ৮ নভেম্বর দিন ধার্য করে বিশেষ আদালত-৩ এ বদলির আদেশ দেন।

আদালতে নিযুক্ত দুদকের পরিদর্শক আমিনুল ইসলাম গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, প্রায় ৬ কোটি টাক্র অবৈধ সম্পদ অর্জনের মামলায় গত বছরের ৪ আগস্ট দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ সংস্থাটির উপপরিচালক শাহীন আরা মমতাজ বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

মামলায় পাপিয়ার নামে ৬ কোটি ২৪ লাখ ১৮ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এই আয়ের উৎস সম্পর্কে কোনো দালিলিক প্রমাণ না পাওয়ায় পাপিয়া ও তার স্বামী সুমনের বিরুদ্ধে দুদক আইন-২০০৪ এর ২৭ (১) ধারায় মামলাটি দায়ের করা হয়।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর