রোহিঙ্গাদের ব্যাপারে সজাগ থাকার আহবান চসিক মেয়রের
রোহিঙ্গাদের অবৈধভাবে নাগরিকত্ব গ্রহণের ব্যাপারে জন্মনিবন্ধন সহকারীদের সতর্ক ও সজাগ থেকে জন্ম-মৃত্যু নিবন্ধন করার আহ্বান জানিয়েছেন চসিক মেয়র এম রেজাউল করিম চৌধুরী।
বুধবার (৬ অক্টোবর) চসিকের সম্মেলন কক্ষে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ আহ্বান জানান।
তিনি বলেন, বাংলাদেশে আশ্রয় দেওয়া অনেক রোহিঙ্গা অসৎভাবে নাগরিকত্ব পাওয়ার পাঁয়তারা করছে। এজন্য অনেক অসাধু কর্মকর্তাদের রোহিঙ্গাদের বাংলাদেশি জাতীয় পরিচয় পত্র তৈরি করার অপরাধে জেল জরিমানাও করা হয়েছে। তাই জন্ম ও মৃত্যু সনদ তৈরির ক্ষেত্রে যেন এমন কোন ঘটনা ঘটে এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে সজাগ থাকতে হবে।
চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলমের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জন্ম মৃত্যু নিবন্ধন স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর মোঃ ইলিয়াছ, চসিক সচিব খালেদ মাহমুদ, ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ আলী, জন্ম-মৃত্যু নিবন্ধন সহকারী রবিউল আলম ও বিকাশ কান্তি মল্লিক।
মুহম্মদ হুমায়ুন চৌধুরী/বার্তা বাজার/টি