বুয়েট ছাত্র আবরার হত্যার দুই বছর

বুয়েটের মেধাবি ছাত্র আবরার ফাহাদ হত্যার ২ বছর আজ। সকল হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড দেখে যেতে চান আবরারের দাদা ৯০ বছর বয়সি মোঃ আব্দুল গফুর বিশ্বাস।

মোঃ আব্দুর গফুর বিশ্বাস বলেন, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতিসহ সবাই বলেছে আবরার হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেয়া হবে কিন্তু দীর্ঘ দুইবছর হয়ে গেলেও এখনো বিচার কাজ শেষ হয়নি, আমার বয়স ৯০ বছর মৃত্যুর আগে আমি আমার নাতিন আবরার হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড কার্যকর দেখে যেতে চাই।

আবরার ফাহাদের সকল হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড চান তার মা রোকেয়া খাতুন। কুষ্টিয়ার পিটিআই রোডের বাসায় আবরারের জামা কাপড়, বইপত্র, ব্যবহৃত জিনিসপত্রে প্রিয় ছেলেকে খোঁজেন তিনি।

রোকেয়া খাতুন বলেন, সবাই দেখেছে আমার ছেলে আবরারকে কত নির্মমভাবে হত্যা করা হয়েছে। দুই বছর অতিবাহিত হলেও আমার ছেলের হত্যাকারীরা এখনও জীবিত রয়েছে। অতিদ্রত রায় ঘোষনার পাশাপশি তা কার্যক্রর দাবী জানান তিনি।

আবরার ফাহাদ হত্যার দুই বছরে তার পরিবারের এখন একটাই দাবী অতিদ্রত রায় ঘোষনার পাশাপশি তা কার্যক্রর করা হোক। করোনা ভাইরাসের কারনে বিচার কাজ বিঘ্ন ঘটেছে দাবী করে আবরারের ছোট ভাই আবরার ফায়াজ বলেন, বিচার কাজ বিলম্ব হওয়ায় অনেকেই এই মামলাটিকে ভিন্নখাতে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তাই অতিদ্রত সকল আসামীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করতে হবে।

টুটুল/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর