রায়পুরা বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শন করেন রিয়াজুল কবীর কাওছার

বুধবার (৬ অক্টোবর) নরসিংদীর রায়পুরা বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলো পরিদর্শন করেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস‍্য এ‍্যাডভোকেট এ বি এম রিয়াজুল কবীর কাওছার।

এসময় তার সাথে ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. ইমান উদ্দিন ভূইয়া, সাবেক যুবও ক্রিয়া সম্পাদক একেএম মহিউদ্দিন, পৌরসভা আওয়ামী লীগের সহসভাপতি মো. হারুনুর রশীদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক এম নূরউদ্দিন আহমেদ, চাঁন্দের কান্দি ইউনিয়ন আ. লীগের সাবেক সভাপতি দানেশ আলী, সাবেক বিআরডিবির চেয়ারম্যান এমএ রব, পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আলমগির হোসেন, সহসভাপতি মোস্তাফিজুর রহমান ফরিদ, মো. রহিছ মিয়া, প্রচার সম্পাদক মো. হাছান আলী বিডিআর, মশিউল আলম কনক ও হাইর মারা ইউপি সদস্য মো. সাইফুল ইসলাম প্রমূখ।

উল্লেখ্য যে গত ৩ অক্টোবর রায়পুরা বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪২ টি দোকান ও মালামাল রাখার গুদাম পুরে যায়। এতে প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়

একে এম রেজাউল করিম/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর